ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপে ফোরকে এইচডিআর ভিডিও সমর্থন

২০ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৩৫  
আপনার যদি সনি এক্সপেরিয়া ১ ii ফোন থাকে তাহলে আপনার ফোনটির সর্বোচ্চ কার্যকারীতা প্রমাণের সুযোগ এসেছে। কারণ অ্যান্ড্রয়েড ফোনে ফোরকে এইচডিআর প্লেব্যাক সমর্থন শুরু করেছে ইউটিউব। খবর এনগ্যাজেট। ফোরকে ডিসপ্লেসহ অ্যান্ড্রয়েড ফোনের সংখ্যা বেশি নয়। মূলত তালিকার শুরু এবং শেষ হয়েছে সনিকে দিয়েই। আপনার ফোন যদি ফোরকে রেজ্যুলেশন সমর্থন না করে তাহলে ইউটিউবে ফোরকে ও এইচডিআর ভিডিও থাকলেও ঐ রেজ্যুলেশনে দেখতে পারবেন না। ফোরকে সমর্থিত ফোনে প্লেব্যাক কোয়ালিটি ঠিক করতে চাইলে ভিডিও চালু করে উপরের থ্রি ডট আইকনে ক্লিক করে রেজ্যুলেশন ঠিক করে দিতে পারবেন। পপআপ মেন্যু ওপেন হলে সেখানে কোয়ালিটি অপশনে ক্লিক করুন এবং যে রেজ্যুলেশনে ভিডিও দেখতে চান সেটি নির্বাচন করে দিন। ডিবিটেক/বিএমটি